
About Agro1 Seed
প্রতিটি বীজ এক-একটি স্বপ্ন
এগ্রো-১ সীড ২০২১ সালে যাত্রা শুরু করে। এটি মূলত এগ্রো-১ এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে সময় উপযোগী উচ্চ মূল্য ফসলের সঠিক হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিত করণই এগ্রো-১ সীড এর আত্মপ্রকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। বাংলাদেশে অধিক জনসংখ্যা এবং আবাদি জমির সল্পতার কথা মাথায় রেখে বিভিন্ন দেশি বিদেশী কোম্পানির বীজ যেটা আমাদের দেশের আবহাওয়ায় ভালো ফলন প্রদান করতে সক্ষম এমন সময় উপযোগী অধিক ফলনশীল ফসলের সঠিক জাতের হাইব্রিড বীজ সরবরাহ করে যাচ্ছে। পাশাপাশি আমাদের দেশীয় জাত থেকে সংকরায়ন এর মাধ্যমে উৎপন্ন উন্নত জাত যেটা অধিক ফলন প্রদানে সক্ষম এমন সব হাইব্রিড জাতকেও প্রাধান্য দিয়ে থাকে যার ফলে দেশের কৃষি বিজ্ঞানী এবং গবেষকগণ দেরকেও সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে। এগ্রো-১ সীড শুধু বীজ সংগ্রহ করেই কৃষকদের হাতে তুলে দেয়না বরং বীজ সংগ্রহ করার পরে এর উৎপাদনশীলতা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কাঙ্খিত ফলাফল পেলেই বাজারজাত করে থাকে যার ফলে এই সল্প সময়ের মাঝেই এগ্রো-১ সীডের বীজ সমূহ কৃষকের মাঝে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এগ্রো-১ সীডের গড় অঙ্কুরোদ্গম ক্ষমতা ৮০% এর উপরে এবং কোন কোন জাতের ৯৮% পর্যন্ত অঙ্কুরোদ্গম হয়ে থাকে। এগ্রো-১ সীড এরই মাঝে দেশী বিদেশী প্রায় ৩৬ টি জাতের হাইব্রিড বীজ নিজেদের ব্রান্ডিং এ বাজারজাত করে চলেছে। এগ্রো-১ সীড এর মূল লক্ষ্য স্মার্ট কৃষি উদ্যোক্তাদের হাতে সময় উপযোগী সঠিক জাতের বীজ তুলে দেওয়া এবং পরিশেষে সাধারণ কৃষকের মুখের হাসি। এগ্রো-১ সীড বিশ্বাস করে প্রতিটি বীজ এক একটি স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তবায়নের কাজ প্রতিনিয়তই করে চলেছে এগ্রো-১ সীড।
Crop Museum
আমরা আমাদের নিজস্ব ক্রপ মিউজিয়ামে প্রতিটি জাতের বীজের কার্যক্ষমতা, ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করি।
Farmers Training
আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষ করে গড়ে তুলি।
Quality Control
আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং অঙ্কুরোদ্গম হার নিশ্চিত করতে আমাদের প্রতিটি বীজের লটে কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
Seed Collection
দেশ ও বিদেশের সেরা উৎস থেকে উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করে কৃষকদের হাতে পৌঁছে দিই।
