সম্পদ ৫৬ ডব্লিউ ডি জি
( পাইরাক্লোস্ট্রোবিন ২০% + ডাইমেথমর্ফ ৩৬% )
বিশেষ বৈশিষ্ট্যঃ-
সম্পদ ৫৬ ডব্লিউ ডি জি আধুনিক প্রজন্মের স্পর্শক, প্রবাহমান এবং বহুমুখী গুণসম্পন্ন সর্বোচ্চ মাত্রায় প্রতিষেধক ও প্রতিরোধক ছত্রাকনাশক। প্রতি কেজিতে ২০০ গ্রাম পাইরাক্লোস্ট্রোবিন ও ৩৬০ গ্রাম ডাইমেথোমর্ফ সক্রিয় উপাদান বিদ্যমান। সম্পদ ব্যবহারে গাছের সবুজ কণা (ক্লোরোফিল) বৃদ্ধির মাধ্যমে গাছকে দ্রুত অধিক সবুজ ও সতেজ করে। ইহা ব্যবহারে সবজি ফসলের জীবনকাল বৃদ্ধি পায় ফলে অধিক বার ফসল তোলা যায়।
প্রয়োগ মাত্রাঃ-
| ফসল | পোকার নাম | প্রতি লিটার পানিতে |
| ধান | সীথ ব্লাইট, ব্লাস্ট, খোলপোড়া | ১ গ্রাম |
| আলু | আর্লি ব্লাইট, লেট ব্লাইট | ১ গ্রাম |
| সকল প্রকার সবজি | আর্লি ব্লাইট, ডাউনি মিলডিউ | ০.৫ গ্রাম |
| আম, লিচু | এনথ্রাকনোজ | ১ গ্রাম |
সতর্কতাঃ-
• জমিতে ছিটানোর সময় চোখে চশমা ও গায়ে বস্ত্র পরিধান করতে হবে।
• বাতাসের অনুকূলে নাক, মুখ ঢেকে স্প্রে করুন।
• শিশু এবং গৃহপালিত প্রাণীর থেকে দূরে রাখুন।