প্রোফাইটা ২.৪ ইসি
এমামেকটিন বেনজয়েম ১.৯% + অক্সিমেট্রিন ০.৫%
বিশেষ বৈশিষ্ট্যঃ-
প্রোফাইটা একটি জৈব বালাইনাশক যা কৃষিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে ব্যবহৃত হয়। প্রোফাইটার প্রধান দুটি উপাদান হলোঃ এমামেকটিন বেনজয়েট এবং অক্সিমেট্রিন ।
ব্যবহার বিধিঃ-
• ১ লিটার পানিতে ১মিলি পরিমান প্রোফাইটা মিশিয়ে স্প্রে করতে হবে।
• ফসলের পাতার উপর সমানভাবে স্প্রে করতে হবে, যাতে পোকা-মাকড়ের সাথে সরাসরি সংস্পর্শে আসে।
• স্প্রে করার সময় এবং পরে কিছুক্ষণ সরাসরি সূর্যালোকে রাখা উচিত নয়, এতে স্প্রে কার্যকারিতা হ্রাস পেতে পারে।
কার্যকারীতাঃ-
প্রোফাইটা পোকামাকড়ের লার্ভাকে বিষাক্ত করে, পোকাকে দ্রুত খাওয়ানো বন্ধ করে এবং তারপরে মেরে ফেলে।
সতর্কতাঃ- এটি মানুষের জন্য নিরাপদ, তবে স্প্রে করার সময় সরাসরি শরীরের সাথে সংস্পর্শ এড়িয়ে চলা উচিত এবং সুরক্ষাসামগ্রী ব্যবহার করা ভালো।