ওয়ান ভার্মি কম্পোস্ট
ভার্মি কম্পোস্ট
বিশেষ বৈশিষ্ট্যঃ-
ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলো এক ধরনের জৈব সার যা কেঁচোর সাহায্যে বিভিন্ন জৈব পদার্থকে পচিয়ে তৈরি করা হয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে।
কেন ভার্মি কম্পোস্ট গুরুত্বপূর্ণ?
ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে যা উদ্ভিদের জন্য খুবই উপকারী। কেঁচো মাটির গঠন ভেঙে ভাল করে মিশিয়ে দেয়, যার ফলে মাটির জল ধরে রাখার ক্ষমতা বাড়ে এবং বায়ু চলাচল সহজ হয়। ভার্মি কম্পোস্টে উপস্থিত উপকারী সুক্ষ্মজীবাণু উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রাসায়নিক সারের তুলনায় ভার্মি কম্পোস্ট পরিবেশবান্ধব এবং মাটি ও পানির দূষণ করে না।
উপকারিতা -
- মাটির পুষ্টিমান বৃদ্ধি করে
- মাটির অম্লত্ব ও ক্ষারত্ব সঠিক রাখে
- জমিতে রোগ ও পোকামাকড়ের উপদ্রব কমায়
- মাটির সঠিক তাপমাত্রা বজায় রাখে
- উদ্ভিদের খাদ্য গ্রহণ সহজলভ্য করে
- ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি করে