ওয়ান ট্রাইকো কম্পোস্ট
ট্রাইকো কম্পোস্ট
বিশেষ বৈশিষ্ট্যঃ-
ওয়ান ট্রাইকো কম্পোস্ট হলো এক ধরনের জৈব সার যা ট্রাইকোডার্মা নামক উপকারী ছত্রাকের সহায়তায় তৈরি করা হয়। এই ছত্রাক মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে
ট্রাইকো কম্পোস্ট কেন গুরুত্বপূর্ণ?
ট্রাইকো কম্পোস্ট মাটিতে উপকারী সুক্ষ্মজীবাণু বৃদ্ধি করে, মাটির গঠন উন্নত করে এবং পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়। ফসলের মূলকে আক্রমণকারী ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে ফসলের বৃদ্ধি দ্রুত হয় এবং ফলন বৃদ্ধি পায়। রাসায়নিক সারের তুলনায় ট্রাইকো কম্পোস্ট পরিবেশবান্ধব এবং মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ।
উপকারিতা -
- রাসায়নিক সারের খরচ কমায়
- ক্ষতিকর ছত্রাকসমূহকে বিনাশ করে
- ফসলের উৎপাদন বৃদ্ধি করে
- পরিবেশ দূষণমুক্ত করে
- উপকারী অনুজীবের কার্যকারিতা বাড়ায়
- মাটির উপকারী অনুজীবের সংখ্যা বাড়ায়
- মাটির পানিধারণ ক্ষমতা বৃদ্ধি করে