মাট্রিক্সিন ১ ইসি
অক্সিমেট্রিন ১%
বিশেষ বৈশিষ্ট্যঃ-
প্রতি লিটারে ১০ গ্রাম সক্রিয় উপাদান অক্সিমেট্রিন বিদ্যমান। অক্সিমেট্রিন একটি উদ্ভিদ নির্যাস যা শোষক ও পাতাখেকো পোকা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে।
ব্যবহার বিধিঃ-
• ১ লিটার পানিতে ১ মিলি পরিমান ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে।
• ফসলের পাতার উপর সমানভাবে স্প্রে করতে হবে, যাতে পোকা-মাকড়ের সাথে সরাসরি সংস্পর্শে আসে।
পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব বৈশিষ্ট্যঃ-
যেহেতু ম্যাট্রিজিন একটি জৈব বালাইনাশক, তাই এর ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়। মাটির উপকারী জীবাণু এবং অন্যান্য প্রয়োজনীয় পোকামাকড়ের উপর এর ক্ষতিকর প্রভাব তুলনামূলকভাবে কম।
সতর্কতাঃ- এটি মানুষের জন্য নিরাপদ, তবে স্প্রে করার সময় সরাসরি শরীরের সাথে সংস্পর্শ এড়িয়ে চলা উচিত এবং সুরক্ষাসামগ্রী ব্যবহার করা ভালো।