
SKUAGCF-101
ক্রপ মাস্টার
( ট্রাইকোডার্মা এসপেরেলাম ১.৫% ডব্লিউ পি )
বিশেষ বৈশিষ্ট্যঃ-
ক্রপ মাস্টার ১.৫% ডব্লিউপি জমিতে ছিটিয়ে চাষকৃত যেমন পান, আলু, বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, পিঁয়াজ, রসুন, তৈলবীজ, ডাল, লালশাক, পুঁই শাক, চা, তামাক, তুলা, ধান ও গম ইত্যাদি ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করা সহ ঢলে পড়া, শিকড় পচা, গোড়া পচা, পাতার ঝলসানো ও পাতার দাগ রোগ প্রতিরোধ ও দমন করতে কার্যকরী।
ব্যবহার বিধি এবং প্রয়োগমাত্রাঃ-
মাটি শোধনঃ একর প্রতি (১০০ শতক) ২-৩ কেজি পাউডার পচা গোবর অথবা কম্পোস্ট বা অন্য কোনো জৈব সার বা ছাই বা মাটির সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে ।
বীজ শোধনঃ ২০-৩০ গ্রাম পাউডারের পেস্ট তৈরি করে ১ কেজি বীজের সাথে ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে বপন করতে হবে। তবে আলুর ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ৭-১০ গ্রাম ক্রপ মাস্টার পাউডার মিশিয়ে আলু বীজ ভিজিয়ে রাখতে হবে।
কার্যকারীতাঃ-
ক্রপ মাস্টার উদ্ভিদের ক্ষতিকর ছত্রাক যেমন ফিউজেরিয়াম, রাইজোকটোনিয়া, ফাইটোপথোরা এবং পিথিয়াম ইত্যাদি থেকে ফসল রক্ষা করে এবং রাসায়নিক ছত্রাকনাশকের প্রয়োজনীয়তা কমায়। মাটিতে ক্রপ মাস্টার ট্রাইকোডার্মার উপস্থিতি মাটিবাহিত বিভিন্ন রোগজীবাণুর বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্থ করে রোগের প্রকোপ কমাতে সহায়তা করে।
সতর্কতাঃ- ক্রপ মাস্টার ব্যবহারের ৩ দিন পূর্বে ও পরে কোন ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। কক্ষ তাপমাত্রায় ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে। ক্রপ মাস্টার ১.৫% ডব্লিউপি এর কার্যকারিতা বৃদ্ধির জন্য মাটির আর্দ্রতা সংরক্ষন করতে হবে।
